জেলা ও দায়রা জজ
জনাব মো: হাফিজুর রহমান
সিনিয়র জেলা ও দায়রা জজ
জনাব মো: হাফিজুর রহমান এর সংক্ষিপ্ত জীবন পরিচিতি
শৈশব:
বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম নেতা ঈসা খাঁ ও মুঘল সেনাপতি রাজা মানসিংহের মধ্যকার সম্মুখ যুদ্ধের স্মৃতি বিজরিত; সুতিয়া নদীর কূল বিধৌত ও পল্লী কবি জসিম উদ্দিন এর অমর সৃষ্টি ‘আসমানী’ কবিতায় উল্লেখিত ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রসুলপুর গ্রামে ১৯৭১ সালের ১লা মার্চ (বাংলা ১৩৭৭ সনের ফাল্গুন মাসের ১৬ তারিখ) বসন্তকালের এক সুন্দরতম দিনে পৃথিবীর বুকে আগমন করেন নেত্রকোণা বিচার বিভাগের কর্ণধার, ন্যায় বিচারের প্রতীক, সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন জনাব মো: হাফিজুর রহমান। সেদিন কোকিলের কুহু কুহু ধ্বনিও হার মেনেছিল ছোট্ট শিশুর সেই মুখরিত কান্নার মধুর আওয়াজের কাছে। আনন্দের বন্যায় ভেসেছিলেন পিতা মরহুম আব্দুল খালেক আকন্দ ও মাতা মৃত. মোছা: ফজিলা খাতুন সহ পরিবারের সকল আত্মীয়-স্বজন।
শিক্ষাজীবন:
তিনি ১৯৮৫ সালে ‘খোদাবক্সপুর ফাজিল সিনিয়র মাদ্রাসা’ হতে আলিম পরীক্ষায় ‘দ্বিতীয় বিভাগ’ ও তিনি ১৯৮৭ সালে ‘খোদাবক্সপুর ফাজিল সিনিয়র মাদ্রাসা’ হতে আলিম পরীক্ষায় ‘প্রথম বিভাগ’ প্রাপ্ত হয়ে সফলতার সাথে উত্তীর্ন হন। ১৯৯১ সালে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ হতে ‘দ্বিতীয় বিভাগ’ প্রাপ্ত হয়ে এল.এল.বি (অনার্স) ডিগ্রী অর্জন করেন।
চাকুরীজীবন:
তিনি বিগত ২৪/০৬/১৯৯৮ ইং তারিখে কিশোরগঞ্জ জেলা জজ আদালতে ‘সহকারী জজ’ হিসাবে প্রথম চাকুরীতে যোগদান করেন। এছাড়াও তিনি বিগত ৩০/০৩/২০০২ ইং হতে ২৫/০৭/২০০৪ ইং পর্যন্ত সিলেট জেলা জজ আদালতে ‘সহকারী জজ’ হিসাবে, বিগত ২৫/০৭/২০০৪ ইং হতে ১৬/০২/২০০৬ ইং পর্যন্ত সিলেট জেলা জজ আদালতে ‘সিনিয়র সহকারী জজ’ হিসাবে, বিগত ০১/০৩/২০০৬ ইং হতে ০১/১১/২০০৭ ইং পর্যন্ত চট্টগ্রাম জেলা জজ আদালতে ‘সিনিয়র সহকারী জজ’ হিসাবে, বিগত ০১/১১/২০০৭ ইং হতে ০৭/০৮/২০০৮ ইং পর্যন্ত চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ‘ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট’ হিসাবে, বিগত ০৭/০৮/২০০৮ ইং হতে ৩১/০৫/২০১০ ইং পর্যন্ত চট্টগ্রাম জেলা জজ আদালতে ‘যুগ্ম জেলা ও দায়রা জজ’ হিসাবে, বিগত ১০/০৬/২০১০ ইং হতে ৩০/০৪/২০১২ ইং পর্যন্ত গাজীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ‘অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট’ হিসাবে, বিগত ৩০/০৪/২০১২ ইং হতে ৩০/০৮/২০১৪ ইং পর্যন্ত জাামলপুর জেলা জজ আদালতে ‘যুগ্ম জেলা ও দায়রা জজ’ হিসাবে, বিগত ৩০/০৮/২০১৪ ইং হতে ০৯/০৪/২০১৭ ইং পর্যন্ত বগুড়া জেলা জজ আদালতে ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ’ হিসাবে, বিগত ১০/০৪/২০১৭ ইং হতে ১৯/১০/২০১৭ ইং পর্যন্ত ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ‘অতিরিক্ত ম্যাট্রোপলিটন দায়রা জজ’ হিসাবে, বিগত ২২/১০/২০১৭ ইং হতে ১১/০৯/২০১৮ ইং পর্যন্ত বাগেরহাট জেলা জজ আদালতে ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ’ হিসাবে, বিগত ১২/০৯/২০১৮ ইং হতে ২৭/১০/২০২২ ইং পর্যন্ত বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ‘ বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’ হিসাবে, বিগত ৩০/১০/২০২২ ইং হতে ০৩/০৯/২০২৪ ইং পর্যন্ত ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ‘ বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’ হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বিগত ০৪/০৯/২০২৪ ইং তারিখ হতে 28/08/2025 ইং তারিখ পর্যন্ত নেত্রকোণার জেলা জজ আদালতে ‘জেলা ও দায়রা জজ’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে (৭/০৯/২০২৫ ইং তারিখ হতে) টাঙ্গাইল জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করে অদ্যবদি পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন আসছেন। তিনি ১৪ তম বি.সি.এস (বিচার) ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আই.ডি নম্বর- ১৯৯৮১১৮১৪৭।
প্রশিক্ষণ:
তিনি ১৯৯৯ সালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সস্টিটিউট এর অধীনে ‘১২ তম মৌলিক প্রশিক্ষণ কোর্স’, একই সালে ইচঅঞঈ এর অধীনে ‘২৪ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স’ ২০০১ সালে ‘২৭তম ইন সার্ভিস কোর্স’ এবং ব্রিটিশ কাউন্সিল, ব্র্যাক, সি.ডি.এম, গাজীপুর- এ ‘এ.ডি.আর ট্রেনিং’ অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি ভারতে একটি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
বিদেশ ভ্রমণ:
তিনি তার শিক্ষাজীবনে ও চাকুরীজীবনে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো- সৌদি আরব ও ভারত।